ঝিনাইদহের দুই ইউনিয়নে আ.লীগের ভরাডুবি

আপলোড তারিখঃ 2022-06-16 ইং
ঝিনাইদহের দুই ইউনিয়নে আ.লীগের ভরাডুবি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। প্রাপ্ত ফলাফলে জানা যায়, সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭০১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আতাউর রহমান আতা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯০৬ ভোট। অন্যদিকে সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফ হোসেন আনারস প্রতীক নিয়ে ৪০৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কবির হোসেন কেবি জোয়ারদার পেয়েছেন ৩৯০৪ ভোট। তথ্য নিয়ে জানা গেছে, সীমানা জটিলতার কারণে আদালতে মামলা থাকায় এই দুটি ইউনিয়নে প্রথম মেয়াদ পার হওয়ার পর ৫ বছরের বেশি সময় ভোট গ্রহণ স্থগিত ছিল। যে কারণে ইউনিয়ন দুটিতে প্রায় এক যুগ পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমএ’র মাধ্যমে এই দুটি ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, ঝিনাইদহের দুটি ইউনিয়নে ভোটাররা অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর সংবাদ আমরা পায়নি। ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম বলেন, কোথাও কোনো ধরণের অভিযোগ ছাড়াই ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। ভোট অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)