প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ঝিনাইদহে অবরুদ্ধ

আপলোড তারিখঃ 2022-06-16 ইং
প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ঝিনাইদহে অবরুদ্ধ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে প্রাণিসম্পদ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক ডা. শুখেন্দ্র শেখর গায়েনকে অবরুদ্ধ করে রাখে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। বেলা আড়াইটা থেকে তিনি কলেজের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ ছিলেন তিনি। শিক্ষার্থীরা জানান, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এ এইচ ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা ডিভিএম ডিগ্রি দাবি করেন তাঁরা। এ দাবিতে গত দুই দিন তারা বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। এ ঘটনার পর বিষয়টি জানতে গতকাল বুধবার দুপুরে ডা. শুখেন্দ্র শেখর গায়েন কলেজে এলে শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করে কলেজের প্রধান ফটক আটকে বিক্ষোভ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)