জীবননগরে কৃষকদের নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-16 ইং
জীবননগরে কৃষকদের নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে কৃষকদের নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। সেমিনার পরিচালনা করেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন। তিনি কৃষকেরা কীভাবে আবহাওয়ার বিষয়ে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারবেন, সেই বিষয়টি তুলে ধরেন। তিনি কৃষকদের বামিস (নধসরং) ওয়েবসাইট ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে এখন আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। এতে কৃষকেরা সঠিক সময় সঠিক ব্যবস্থা নিতে পারবে। এতে কৃষকদের ক্ষতি কম হবে। ভালোভাবে ফসল ঘরে তুলতে পারবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)