ভালাইপুর মোড় কাঁচা বাজার ব্যবসায়িক সমিতির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-06-16 ইং
ভালাইপুর মোড় কাঁচা বাজার ব্যবসায়িক সমিতির কমিটি গঠন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড় কাঁচা বাজার ব্যবসায়িক আড়ৎদার সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ উপলক্ষে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে কাঁচা বাজার ব্যাবসায়ী আড়ৎদার জিল্লুর রহমান মিয়াকে সভাপতি ও মঈনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কাঁচা বাজার ব্যবসায়িক আড়ৎদার সমিতির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা শেষে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগ নেতা তহিদুল ইসলাম ফকা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, আব্দুল আলিম ফটিক ও আব্দুল মজিদকে উপদেষ্টা করে ব্যবসায়ী সমিতির ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কাঁচা বাজার ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটিতে সভাপতি জিল্লুর রহমান মিয়া, সিনিয়র সহসভাপতি সেলুন মিয়া, সহসভাপতি হারুন মিয়া, নাজিম মিয়া, সলক মিয়া, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মজনু, শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক মিলন কাজী, সহকারী সাংগঠনিক সম্পাদক মিনহাজ মিয়া, অর্থ সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক রুবেল হোসেন ও ধর্মবিষয়ক সম্পাদক মিলন মিয়া নির্বাচিত হন। এই কমিটিকে সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)