ঝিনাইদহে ৪ শ কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2022-06-15 ইং
ঝিনাইদহে ৪ শ কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ৪ শ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজসহ উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। কৃষি বিভাগ জানায়, চলতি খরিপ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৪ শ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি হাইব্রিড জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সার, ১০ কেজি পলিথিন, ২ বোতল কীট ও বালাইনাশক প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)