জীবননগরে যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2022-06-15 ইং
জীবননগরে যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। দৈনিক যায়যায়দিন পত্রিকার জীবননগর প্রতিনিধি জাহিদ বাবুর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, সাংবাদিক আকিমুল ইসলাম, জামাল হোসেন খোকন, মিঠুন মাহমুদ, চাষী রমজান, শেখ শহিদ, এ আর ডাবলু, মুতাসিন, রমজান আলী, আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)