চুয়াডাঙ্গা সদর ইউএনও’র সাথে বিডি ক্লিন চুয়াডাঙ্গা টিমের সাক্ষাত

আপলোড তারিখঃ 2022-06-15 ইং
চুয়াডাঙ্গা সদর ইউএনও’র সাথে বিডি ক্লিন চুয়াডাঙ্গা টিমের সাক্ষাত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা করেছে বিডি ক্লিন চুয়াডাঙ্গা জেলা টিম। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিডি ক্লিন চুয়াডাঙ্গা জেলা টিমের সমন্বয়ক আল নোমানের নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম ভুইয়া বিডি ক্লিনের পাশে থাকার প্রত্যয়ে আন্তরিকতার সাথে পরামর্শ প্রদান করেন এবং  আগামীতে পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা গড়তে সার্বিক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন চুয়াডাঙ্গা জেলার সমন্বয়ক আল নোমান, উপ-সমন্বয়ক (আইটি অ্যান্ড মিডিয়া) ফিরোজ মাহমুদ, উপ-সমন্বয়ক (লজিস্টিক) তুষার ইমরান, বর্ষণ, বাপ্পি, সাকিব প্রমুখ। পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত চুয়াডাঙ্গা জেলা তথা বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করছে বিডি ক্লিন চুয়াডাঙ্গা জেলা টিম। চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ, মুক্তিযোদ্ধা স্মৃতি মিনারসহ চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রেখেছে বিডি ক্লিন চুয়াডাঙ্গা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)