কৃষি জমিতে পুকুর খনন, কৃষককে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-06-14 ইং
কৃষি জমিতে পুকুর খনন, কৃষককে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক কৃষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামে। এলাকাবাসী জানান, রাতের আঁধারে কৃষি জমিতে পুকুর কাটছিলেন সাগান্না ইউনিয়নের বাতপুকুরিয়া গ্রামের জান মাহমুদ। খালের মুখে পুকুর কাটার ফলে এলাকার শতশত জমি তলিয়ে যাওয়ার আশঙ্কায় গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই জান মাহমুদকে আটক করে। গত শনিবার ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জান মাহমুদ ওই কৃষি জমি মামুনশিয়া গ্রামের জনৈক ব্যক্তির কাছ থেকে লিজ নিয়ে পুকুর খনন করছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)