আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ময়নুদ্দিনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-06-14 ইং
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ময়নুদ্দিনের ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের আইটি শিক্ষক ময়নুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জান যায়, কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শিক্ষক মইনুল ইসলামকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল রাত সাড়ে ১০টায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)