ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত

আপলোড তারিখঃ 2022-06-12 ইং
ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (১৫ জুন) এ নির্বাচন হওয়ার কথা ছিল। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্বাচনের স্থগিত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, হাইকোর্ট এক আদেশে এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে পরবর্তীকালে আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে ঝিনাইদহ পৌরসভার আগামী ১৫ জুন তারিখে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে ইসি। বর্ণিতাবস্থায়, উপর্যুক্ত সিদ্ধান্ত অনুযায়ী পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)