চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2022-06-11 ইং
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী বাদ আছর মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজলের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সজিব, সুমন, আকিব, রাকিব, লিখন, সাব্বির, তৌকির, শাওন, ইমরান প্রমুখ। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)