চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ একজন আটক

আপলোড তারিখঃ 2022-06-11 ইং
চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ একজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ শ্রী সোনাতন কুমার অধিকারী (৫৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ক্যানালপাড়ায় অভিযান চালিয়ে ১১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটককৃত সোনাতন কুমার অধিকারী ক্যানালপাড়ার স্বর্গীয় কালিপদ অধিকারীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, শনিবার বেলা সোয়া ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাতন কুমার অধিকারীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত সোনাতন কুমার অধিকারীর স্বীকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ১১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃত সোনাতন কুমার অধিকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)