কার্পাসডাঙ্গায় রাতারাতি মুরগীর মাংসে ৭০ টাকা বেশি!

আপলোড তারিখঃ 2022-06-11 ইং
কার্পাসডাঙ্গায় রাতারাতি মুরগীর মাংসে ৭০ টাকা বেশি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে একদিনের ব্যবধানে প্রতি কেজি বয়লার মুরগীর মাংসের দাম বেড়েছে ৭০টাকা। গতকাল পর্যন্ত যে মুরগীর মাংসের কেজি ছিলো ১৮০ টাকা, রাতারাতি তা বেড়ে হয়েছে ২৫০ টাকা। এতে সাধারণ ক্রেতাদের দীর্ঘশ্বাস ফেলতে দেখা যায়। কানাইডাঙ্গা গ্রামের আব্দুস শুকুর নামে এক ব্যক্তি সকাল সাড়ে ১০টার দিকে ১ কেজি মাংস নিয়ে ১৮০ টাকা দাম দিলে, মাংস বিক্রেতা আরও ৭০ টাকা দাবি করে বসে। এতে দুজনের তর্ক শুরু হয়। এসময় পথচারীরা বাকবিতন্ডার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল বয়লার মুরগীর মাংস কিনেছি প্রতি কেজি ১৮০ টাকায়। আজ নিতে গেলে বলছে ২৫০ টাকা বলছে। কিভাবে রাতারাতি ৭০ টাকা বেড়ে গেলে?’ এসময় পথচারীদের মধ্যে কয়েকজন বলেন রাতারাতি ৫-১০টাকা বাড়তে পারে। তাই বলে ৭০ টাকা বাড়তে পারে না। এটা ব্যবসায়ীদের কারসাজি। তাছাড়া এদের নেই কোনো মূল্য তালিকাও। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হলে এসব ব্যবসায়ীদের তড়িঘড়ি করে প্রতিকেজি ১৮০ টাকার মূল্য তালিকা টাঙাতে দেখা যায়। মুরগী ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, ‘ফার্মে মুরগী নেই। কিছু মুরগী পাওয়া গেলেও দাম অনেক বেশী। তাই প্রতিকেজি ২৫০টাকা বিক্রি করতে না পারলে আমাদের লোকসানে পড়তে হবে।’ এবিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সুদীপ্ত কুমার সিংহ বলেন, ‘রাতারাতি বয়লার মুরগীর মাংসের দাম বাড়ার কারণ কি? মূল্য তালিকা না টাঙিয়ে কোনো মালামাল বিক্রি করার নিয়ম নেই। বয়লার মুরগীর মাংস প্রতিকেজি ১৮০ টাকার বেশী ক্রেতাদের কাছ থেকে নিতে পারবে না। আমাদের ইউএনও স্যার মাংস বাজারে গত সপ্তাহে অভিযান চালিয়েছিল প্রয়োজনে আবারো অভিযান পরিচালনা করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)