কার্পাসডাঙ্গা ফাযিল বিএ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-11 ইং
কার্পাসডাঙ্গা ফাযিল বিএ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার কার্পাসডাঙ্গা ফাযিল (বিএ) মাদ্রাসায় ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টার সময় মাদ্রাসা প্রাঙ্গনে জাঁকজমক পরিবেশের মধ্যে দিয়ে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। পরীক্ষার্থীদের উদ্দেশে উপদেশ মুলক বক্তব্য দেন অনুষ্ঠানে প্রধান আলোচক প্রতিষ্ঠানটির সভাপতি কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, সাবেক সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. সালাম বিশ্বাস, গর্ভনিং বডির সহ সভাপতি মনিরুল ইসলাম, হাফেজ ওমর ফারুক, শিক্ষক জহিরুল ইসলাম। আলোচনা শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী। বিদায় ও দোয়া  অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ইমদাদুল হক মিলন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)