গাংনী সীমান্তে ৫টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

আপলোড তারিখঃ 2022-06-11 ইং
গাংনী সীমান্তে ৫টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীর খাসমহল সীমান্ত থেকে ৫টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রাজ্জাক। উদ্ধারকৃত বোমাসদৃশ্য বস্তুগুলো পানি ভর্তি বালতিতে রেখে পরীক্ষা করা হয়। তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান জানান, শনিবার রাত ৯ টায় ভারতীয় সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে ১৩৮/১এস পিলারের কাছাকাছি একটি পুকুরের মধ্যে বোমা সদৃশ্য বস্তু রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে বোমাসদৃশ্য বস্তু নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে। ধলা পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এএসআই আজম জানান, বিজিবি’র দেয়া তথ্য অনুযায়ী লালটেপ দিয়ে মড়ানো ৫টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করে ক্যাম্পে নেয়া হয়েছে। স্থানীয়রা জানান, খাসমহল গ্রামের জনৈক্য হান্নান আলীর পরিত্যক্ত পুকুরে কে বা কারা বোমাসদৃশ্য বস্তুুটি রেখে যায়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, বোমাসদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এঘটনার জড়িতদের দ্রত চিহিৃত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভয়ভীতি দেখানোর জন্য এগুলো রাখা হতে পারে। এ ঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)