ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মসজিদগুলোর সামনেসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমবেত হয়ে এর প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। এসব সমাবেশে বক্তরা ভারতীয় পণ্য বর্জনসহ নবীজীকে অবমাননা করে বক্তব্যদানকারী বিজেপি নেতাদের শাস্তি এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের দাবি জানান।
দামুড়হুদা:
ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে দামুড়হুদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা উলামা পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘হযরত মুুহাম্মদ (সা.)-এর নামে কটূক্তিকারী ভারতের নূপুর শর্মাকে আইনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চায়। ফাঁসি না হলে আমরা ভারতের সকল পণ্য বর্জন করব।’
এসময় উপস্থিত ছিলেন মার্কাজ সুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম ও দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম এখলাছুর রহমান, বাজারপাড়া জামে মসজিদের ইমাম মুফতি ছামিউল্লাহ, দামুড়হুদা দারুন সুন্নাহ মাদ্রাসার পরিচালক মুফতি রুহুল আমিন, দশমী জামে মসজিদের ইমাম হাফেজ মহাসিন, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সহসভাপতি মুনতাজ আলী, কেশবপুর জামে মসজিদের ইমাম হাফেজ ইউনুছ আলী, হাফেজ কামরুজ্জামানসহ দামুড়হুদা সর্বস্তরের জনগণ।
দর্শনা:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দর্শনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর দর্শনা পৌরবাসীর আয়োজনে দর্শনা রেলবাজার বটতলায় ও পৌর এলাকার শ্যামপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান। বক্তারা আরও বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়াও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান দর্শনা পৌরবাসী।
দর্শনা রেল বাজার বটতলায় শিমুল ও দর্শনা থানা স্বেচ্ছাসেক লীগের সভাপতি ইসলামুল হক আল আমিনের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শরিফুল মেম্বার, শফি কামাল, বাপ্পা, জুয়েল, রায়হান, রানা, আশিকুর, ইউনুস, আরিফুল, পলাশ, কবির সিডিএ, আরিফ, প্রান্ত, আরিফুল, বাদল, সাইদ, ফারুখ, করিম, শাফিন প্রমুখ। অপরদিকে, শ্যামপুরের মিছিল দর্শনা শ্যামপুর কেদ্রীয় মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদিন কচি, সাধারণ সম্পাদক আরিফ বিশ্বাস, দর্শনা পৌর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলার বিল্লাল হোসেনের নেতৃত্বে মিছিলে অংশ নেয় রাসুল প্রেমিক তৌহিদী জনতা।
জয়রামপুর:
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে আল-এহসান দাওয়াতী কাফেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। লোকনাথপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গ্রামের সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন লোকনাথপুর ক্যাডেট মাদ্রাসার সভাপতি মো. আব্দুল মুন্নাফ, মো. জিয়াউল হক, মো. ইকরামুল হক, মো. সানোয়ার হোসেন, মো. মিকাইল হকসহ গ্রামের গণ্যমান্য ও তৌহিদী জনতা।
জীবননগর:
জীবননগরে হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাওলানা আবুজার গিফারীর নেতৃত্বে জীবননগর উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা স্বতস্ফূর্তভাবে এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে বক্তব্য দেন আবু বক্কর, শফিকুল ইসলাম, জুয়েল আহাম্মেদ প্রমুখ। এসময় বক্তারা বিশ^ মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সর্বস্তুরের জনসাধারণকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।
গাংনী:
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বেশ কয়েকজন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে নবীপ্রেমী তাওহিদি জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এতে শতশত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। উপজেলা রেজাউল চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে মুসল্লিরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী বড় বাজার মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ মহাসিন।
বড় মসজিদের পেশ ইমাম রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী মাদ্রাসাপাড়া জামে মসজিদের ইমাম খালেক সাইফুল্লাহ, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, আলফাজ উদ্দিন প্রমুখ।