মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2022-06-11 ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামের আরও এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার কুল্লা গ্রামের আকবর হোসেনের ছেলে। এ নিয়ে গত ৩৪ ঘণ্টায় ঝিনাইদহে চারজন নিহত হলেন। প্রত্যাক্ষদর্শী ফল ব্যবসায়ী শাহাবুল হোসেন জানান, আলমগীর হোসেন মোটরসাইকেলযোগে নেপার মোড় থেকে দত্তনগর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন নিহত হন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, গত বৃহস্পতিবার সকালে জেলার শৈলকুপার চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন ও আগেরদিন বুধবার সকালে সদর উপজেলার হাটগোপালপুরে এক বৃদ্ধ ট্রাক চাপায় নিহত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)