হরিণাকুণ্ডুতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-06-11 ইং
হরিণাকুণ্ডুতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২২ বোতল ফেনসিডিলসহ আরাফাত হোসেন (৩২) ও সোহেল রানা (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার চটকাবাড়িয়া ও গোপীনাথপুর মাঠের ক্যানেলের সড়কের ওপর থেকে তাঁদের আটক করা হয়। আরাফাত হোসেন ঝিনাইদহ শহরের ওয়ারলেস পাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে ও সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায়, ওই এলাকায় মাদকের কারবার হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তাঁরা মাদকের কারবারের সাথে জড়িত ছিলেন। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আলমডাঙ্গা এলাকা থেকে একটি মাদকের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবককে তাড়া করে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের সাথে থাকা একটি কাগজের কার্টুনের মধ্যে লুকিয়ে রাখা ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। মাদকের মামলায় তাঁদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)