দামুড়হুদার হাউলীতে জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা

আপলোড তারিখঃ 2022-06-11 ইং
দামুড়হুদার হাউলীতে জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, জয়রামপুর:দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন-২ জোনের সুপারভাইজার ও গণনাকারীগণের নিয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা জোনাল অফিসার মো.খাইরুল কবির দিনারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় যুগ্মসচিব মো. আব্দুল হালিম ও চুয়াডাঙ্গা (ডিডি) অফিসার মো. রাশিউল ইসলাম। ১৭ জন সুপারভাইজার ও ১১২ জন গণনাকারী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এসময় খুলনা বিভাগীয় সচিব মো. আব্দুল হালিম প্রশিক্ষণ কর্মশালায় জনশুমারিবিষয়ক বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য দেন। জনশুমারি প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন দামুড়হুদা হাউলী জোনের আইটি সুপারভাইজার মো. তারিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)