মেহেরপুরে হেরোইনসহ দেবর-ভাবি আটক

আপলোড তারিখঃ 2022-06-10 ইং
মেহেরপুরে হেরোইনসহ দেবর-ভাবি আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ দেবর ও ভাবিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার মৃত আব্দুর রহমান খাঁর ছেলে শামীম খাঁ (৪০) ও তাঁর আপন ভাবি রায়হান খাঁর স্ত্রী শাহানাজ বেগম (৪৬)। মেহেরপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার ও এএসআই মাহাতাব উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শামিম খাঁর কাছ থেকে ৩ গ্রাম ও শাহনাজ বেগমের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করেন। তিনি আরও জানান, শামিম খাঁ ও রায়হান খাঁ এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত। রায়হান খাঁ জেলখানা থাকায় তাঁর স্ত্রী সাহানাজ বেগম ও শামীম খাঁ রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আটককৃত শামীম খাঁর বিরুদ্ধে ইতঃপূর্বে আরও ৫টি মাদক মামলা রয়েছে। আটককৃত শামীম খাঁ ও তাঁর ভাবি শাহানাজ বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)