নতিপোতায় জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-10 ইং
নতিপোতায় জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, নতিপোতা: সারা দেশের ন্যায় দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের (জোন নম্বর ৭) আওতায় চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) থেকে শুরু হয়ে এ প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ১৩ জুন পর্যন্ত। হোগলডাঙ্গা মাধ্যামিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, জনশুমারি ও গৃহগণনা আইটি সুপারভাইজার মাহবুব বিন রশিদ, জোনাল অফিসার মো. আবুবকর সিদ্দিক, হোগলডাঙ্গা মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, দামুড়হুদা (জোন-৬)-এর সমন্বয়কারী জিল্লু রহমান, সাংবাদিক তৌহিদ তুহিন প্রমুখ। এসময় সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীসহ মোট ৫৮ জন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)