শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক হেলপার নিহত

আপলোড তারিখঃ 2022-06-10 ইং
শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক হেলপার নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ চালক পাবনার ভাঙুরা উপজেলার রফিকুল গাজীর ছেলে বিল্লাল হোসেন (৪৫) ও হেলপার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খোকন মিয়া (৩০)। শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম দিয়ে বরিশাল যাচ্ছিল। চাঁদপুর নামক স্থানে পৌঁছালে একই সড়কে চলা একটি বালিভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, তাঁরা হাসপাতালে আসার আগেই মারা গেছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাঁদের মৃত অবস্থ্ায় এনেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)