দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

আপলোড তারিখঃ 2022-06-10 ইং
দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা আবু হেনা মোহাম্মদ জামাল শুভর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দামুড়হুদা উপজেলায় ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু যাতে বাদ না পড়ে, এ জন্য প্রতিটি মসজিদের ইমামরা বিষয়টি আলোচনা করলে ভালো হয়। সেই সাথে প্রতিটি ইউনিয়নে মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে প্রতি শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেতে পারবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ,  দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিনসহ উপজেলা স্বাস্থ্যকর্মীরা। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আগামী ১২ই জুন থেকে ৫ বছরের নিচে বয়সী শিশুদের উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্রে ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস  ক্যাপসুল খাওয়ানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)