দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2022-06-10 ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় কাভার্ড ভ্যানের নিচে পড়ে মোটরসাইকেল চালক শামীম (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শামীম দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের শাহাবুল হোসনের ছেলে। নিহতর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় নিহত পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজর অদূরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ার শাহাবুল হোসেনের ছেলে শামীম বিস্কুট ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অদূরে পৌঁছে গাড়ির ব্রেক করলে তিনি পিচ্ছিল রোডের ওপর ছিটকে পড়েন। এসময় বায়োফার্মা কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে তিনি রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আফরিন আক্তার হিরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, দামুড়হুদা মডেল থানার পুলিশ নিহতর লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং বায়োফার্মা কোম্পানির কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে। পরে নিহতর পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং বায়োফার্মা কোম্পানির গাড়ি ও চালককে ছেড়ে দেয় পুলিশ। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, ‘পিচ রাস্তার ওপর মাটি পড়ার কারণে বৃষ্টির পানিতে কর্দমক্ত হয়ে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। এ কারণেই শামীম মোটরসাইকেলে ব্রেকে দিলেও কাজ করেনি। তিনি রাস্তার ওপর পড়ে যান। তাই যত দ্রুত সম্ভব রাস্তার ওপর থেকে কাঁদা সরিয়ে ফেলা উচিত। এ বিষয়টি প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।’ এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘কাভার্ড ভ্যানের নিচে পড়ে শামীম নামের এক যুবক নিহত হয়েছে এমন খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তবে নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং গাড়ি ও ড্রাইভারকে মুক্তি দেওয়া হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)