চুয়াডাঙ্গা সদর থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান

আপলোড তারিখঃ 2022-06-10 ইং
চুয়াডাঙ্গা সদর থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:  চুয়াডাঙ্গা সদর থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পূর্বনির্ধারিত ভ্রমণের অংশ হিসেবে তিনি থানা পরিদর্শনে আসেন। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, পূর্বনির্ধারিত ভ্রমণের অংশ হিসেবে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান সদর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে থানার যাবতীয় রেজিস্ট্রার, ওয়ারেন্ট রেজিস্ট্রার, মালখানা রেজিস্ট্রার, অস্ত্র-গুলি সংরক্ষণ রেজিস্ট্রার, নারী-শিশু হেল্প ডেস্কসহ যাবতীয় বিষয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে থানার যাবতীয় কর্মকাণ্ডে তিনি সন্তেুাষ প্রকাশ করেন। পরিদর্শনের শুরুতে চুয়াডাঙ্গা থানার পুলিশ সদস্য কর্তৃক তাঁকে সম্মান জানানো হয়। পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয় তাঁকে। এসময় চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান, সকল উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অফিসারসহ কনস্টেবলরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)