আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-10 ইং
আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার ২০২২ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আলিম প্রথম বর্ষের ছাত্র বায়েজীদ বোস্তামী। ইসলামী সংগীত পরিবেশন করেন দশম শ্রেণির ছাত্র তৌফিক হাসান। দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি শেখ মইদুল ইসলাম, অভিভাবক সদস্য জুলফিকারী আলী, সুজাত হোসেন, রানা তালুকদার, শেখ সামাদুল ইসলাম, মাদরাসার সহকারী অধ্যক্ষ আরিফুজ্জামান, সিনিয়র সহকারী শিক্ষক রবিউল ইসলাম, নারগিস আক্তার ও শামীম উদ্দীন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন রুহানী খাতুন ও খাদিজা খাতুন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুনসহ শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম লাল্টু।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)