চুয়াডাঙ্গায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-06-10 ইং
চুয়াডাঙ্গায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১০ আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে ওসমান মণ্ডল (৪৩), তাঁর স্ত্রী রওশন আরা (৩৯), ছেলে আকাশ আলী (২২), গোপালনগর গ্রামের সুন্নত আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮), আরমান আলীর ছেলে শামীম আলী (২৯), দীননাথপুর গ্রামের নোয়াখালীপাড়ার মৃত শারাফাত আলীর ছেলে আবুল হোসেন (৭৫), একই এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে আব্দুর রব (৬৫), মৃত আব্দুর জাকিরের ছেলে আব্দুল মান্নান (৭৫), মৃত হাবিবুল্লাহর ছেলে মানিক (৫৫) ও আলুকদিয়ার মিনহাজ উদ্দিনের ছেলে বাদশা উদ্দিন (১৯)। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)