‘হ্যালো চুয়াডাঙ্গা’র যাত্রা শুরু

আপলোড তারিখঃ 2022-06-09 ইং
‘হ্যালো চুয়াডাঙ্গা’র যাত্রা শুরু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভোজন রসিক ও খাদ্যপ্রেমী মানুষের জন্য ‘হ্যালো চুয়াডাঙ্গা’ নামে একটি খাবারের দোকানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘হ্যালো চুয়াডাঙ্গা’র যাত্রা শুরু হয়। তরুণ উদ্যোক্তা মেরিনা জামান মমি ও তাঁর কয়েকজন বন্ধু মিলে ‘হ্যালো চুয়াডাঙ্গা’ নামের এই খাবারের দোকান খোলেন। উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পুলিশ সুপার জাহিদুল ইসলাম দোকান উদ্বোধন শেষে বলেন, ‘হ্যালো চুয়াডাঙ্গার সকল খাবার ও পানীয় রাজধানী ঢাকাতে পাওয়া গেলেও চুয়াডাঙ্গাতে এই প্রথম চালু হলো। বিশেষ করে ‘ঠান্ডা ডাবের পুডিং’-টির কথা আলাদাভাবে উল্লেখ করে বলেন, এই অত্যন্ত সুস্বাদু খাবারটি তিনি রাজধানী ঢাকা বা অন্য কোথাও দেখেননি। তিনি ‘হ্যালো চুয়াডাঙ্গা’র  স্বত্ত্বাধীকারীদের সাধুবাদ জানান নতুন খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, জেলা বাজার কর্মকর্তা শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)