চুয়াডাঙ্গা জেলা ব্রান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-06-09 ইং
চুয়াডাঙ্গা জেলা ব্রান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ব্রান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার এ কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। চুয়াডাঙ্গায় অনেক উদ্যোক্তা আছে। সঠিকভাবে প্রশিক্ষণ পেলে তারা আরও ভালো করবে। চাকরির পিছনে না ছুটে নিজেরা কর্মক্ষেত্র তৈরি করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ। এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এবং জেলা প্রশাসন চুয়াডাঙ্গার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার শেষ হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)