মুজিবনগরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-09 ইং
মুজিবনগরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: আগামী ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে মুজিবনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়াজনে মুজিবনগর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, শিক্ষা অফিসার আলাউদ্দীন ও মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টি, রাজনৈতিক দল, সকল ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সংখ্যালঘু জনগোষ্ঠী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)