তিতুদহে এমপি টগরের প্রতিনিধিত্ব পেলেন টিপু মিয়া

আপলোড তারিখঃ 2022-06-08 ইং
তিতুদহে এমপি টগরের প্রতিনিধিত্ব পেলেন টিপু মিয়া ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতদুহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে সরকারি কার্যক্রমে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের প্রতিনিধিত্ব পেলেন চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু মিয়া। এ বিষয়ে গত শনিবার (৪ জুন) চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত একটি পত্র দিয়েছেন এমপি টগর। পরে সেটি তিতুদহ ইউনিয়ন পরিষদের মাধ্যমে টিপু মিয়ার হাতে পৌঁছায় বলে জানা গেছে। পত্রটিতে লেখা আছে- চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী এলাকার অন্তর্গত সরকারি কার্যক্রম পরিচালনায় জাতীয় সংসদ সদস্যের পরামর্শ গ্রহণ করা হয়। কর্মব্যস্ততার কারণে আমার প্রতিনিধি হিসেবে মিজানুর রহমান টিপু সরকারি কার্যক্রমে সহযোগিতা করবেন। এ বিষয়ে টিপু মিয়া বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে মানুষের কল্যাণে সর্বাধিক গুরুত্ব দিয়েছি যা সকলের অন্তরে গাঁথা। যার ফলে আওয়ামী লীগের কর্মকর্তাগণ আমাকে এতোটা সম্মান ও স্নেহ করে। আমি বাকিটা জীবন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায়।’ প্রতিনিধিত্ব পেয়ে টিপু মিয়া স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করছেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)