চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-06-08 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় ১ কেজি ৬ শ গ্রাম গাঁজাসহ বাবু (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া বাবু চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী (দশমাইল) গ্রামের মৃত ওয়াজকুরুনীর ছেলে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গতকাল বিকেলে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন দশমী গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন দশমী (দশমাইল) গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বাবুকে গ্রেপ্তার করে। এসময় তাঁর কাছ থেকে ১ কেজি ৬ শ গাঁজা ও নগদ ২৬০ টাকাসহ উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)