জীবননগরে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণধীন ঘর পরিদর্শন

আপলোড তারিখঃ 2022-06-08 ইং
জীবননগরে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণধীন ঘর পরিদর্শন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন উপহারের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২, উপ-আঞ্চলিক সহযোগিতা সেল মোহাম্মদ আজিজুল ইসলাম। গতকাল মঙ্গলবার তিনি ঘর পরিদর্শনের পাশাপাশি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। মোহাম্মদ আজিজুল ইসলাম উপহারের ঘরের নির্মাণকাজের গুণগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক জীবননগর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে ৩০ জুন। তিনি সংসদ সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কাজের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ দেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র প্রমুখ। জানা গেছে, জীবননগরে তৃতীয় পর্যায়ে ৮৫ জন ভূমি ও গৃহহীনকে পুনর্বাসনের লক্ষে মানিকপুর, গোয়ালপাড়া, নারায়ণপুর, তারিনিবাস, খয়েরহুদা, ঘুগরাগাছি, শাহাপুর, অনন্তপুর ও আন্দুলবাড়ীয়ায় উপহারের ঘরের নির্মাণকাজ চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)