ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে চীন

আপলোড তারিখঃ 2017-07-07 ইং
ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে চীন ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ভারতের সঙ্গে চলমান সীমান্ত বিরোধের ক্ষেত্রে চীন কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতাকে বেইজিং ভালো চোখে দেখছে না এবং তারই বহিঃপ্রকাশ হিসেবে এ বিরোধের ক্ষেত্রে চীন কঠোর অবস্থান নিয়েছে বলে ভারতীয় বিশ্লেষকদের বরাত দিয়ে দাবি করছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। অতীতেও চীন-ভারত সীমান্ত বিরোধ ঘটেছে তবে বর্তমানে চলমান বিরোধ দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাতের রূপ নিতে পারে বলে আশংকা ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। চীন-ভারত অভিন্ন সীমান্তে মোতায়েন উভয় পক্ষের সেনারা সাধারণত অস্ত্র বহন করেন না। সম্ভাব্য উত্তেজনা যেন সহিংস রূপ না নিতে পারে তারই সতর্কতা হিসেবে এমনটি করা হয়। তা সত্ত্বেও সিকিম সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ঘটেছে ‘ধাক্কাধাক্কি’।  এতে জড়িয়ে ধরে পেশি শক্তির প্রয়োগ করে প্রতিপক্ষকে হটিয়ে দেয়ার প্রচেষ্টাকে ‘ধাক্কাধাক্কি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত মাসের শেষ দিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ধরছেন তখন চীন-ভারত সীমান্তে ‘ধাক্কাধাক্কি’র ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের ঝুঁকে পড়াকে চীন ভালোভাবে গ্রহণ করেনি সেটা প্রকাশ করার জন্য সীমান্ত সংকটের সৃষ্টি হয়েছে- ভারতীয় বিশ্লেষকরা এমন দাবি করেছেন। সাংহাই মিউনিসিপাল সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ওয়াং দিহুয়া বলেছেন, সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে চলেছে ভারত। এর মাধ্যমে চীনা সক্ষমতাকে গুরুত্বের সঙ্গে নিতে চাইছে নয়াদিল্লি। এ ছাড়া, নিজ ভূখ- রক্ষায় চীনের দৃঢ় মনোভাবকেও খাটো করে দেখতে চাইছে না ভারত। সংঘাতের মূল্য কি হবে তাও অনুমান করতে ভারত ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি। আর এ পরিপ্রেক্ষিতে পাতিল বলেন, চীন খুবই কঠোর অবস্থান নিয়েছে এবং এ অবস্থান মেনে নেয়ার মতো অবকাশ ভারতের নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)