ঝিনাইদহে বিয়ের দাবিতে স্কুলছাত্রীর অনশন, থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2022-06-08 ইং
ঝিনাইদহে বিয়ের দাবিতে স্কুলছাত্রীর অনশন, থানায় অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে অনশন করেছে ওই স্কুলছাত্রী। পরে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয়। জানা যায়, ঝিনাইদহ পৌরসভার পবহাটি এলাকার দুবাই প্রবাসীর ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের জের ধরে শারীরিক সম্পর্ক গড়ে তোলে একই গ্রামে জামতলা এলাকার মৃত মসলেম বিশ^াসের অনার্স পড়ুয়া ছেলে পিয়াস বিশ^াস (২২)। বিয়ে করার আশ^াস দিয়ে কয়েকবার তাকে ধর্ষণ করেছে। সর্বশেষ গত সোমবার রাত ১১টার দিকে মোবাইলে তাকে ডেকে নিয়ে বাড়ির পাশের মাঠে নিয়ে যেতো। ঘটনাচক্রে একদিন আশপাশের লোকজন টের পেয়ে গেলে পিয়াস সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে পিয়াস মেয়েটিকে বিয়ে করেত অস্বীকার করে। এদিকে বিয়ের দাবিতে মেয়েটি গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পিয়াসের বাড়িতে অবস্থান নেয়। কিন্তু পিয়াসে স্বজন এ সমস্যার সমাধান না করে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। নির্যাতিতার মা বলেন, ‘আমার মেয়েকে পিয়াস বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। আমি ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)