অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৩৪ জন আটক

আপলোড তারিখঃ 2022-06-08 ইং
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৩৪ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ১৪ জন পুরুষ, ১১ জন শিশু ও ৯ জন নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। গত সোমবার রাতে মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্ত যাদবপুর বিওপির টহল দল মাটিলা গ্রামের একটি ইটভাটার কাছ থেকে তাঁদের আটক করে। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান। আটককৃতরা হলেন- আতিক খান, হাসনা বিবি, আনিচা খাতুন, চাদনি, আজমত, মো. সজিব ফকির, লামিয়া বেগম, রাব্বি শেখ, শাহিদা ইসলাম পাখি, পংকজ রায়, প্রীতি রায়, মো. লোকমান শাহ, মারুফা বেগম, সায়মা আক্তার, রমজান খান, মজান, রাকিব, মো. আব্দুর জব্বার জোমাদ্দার, ছেলে মো. নাজমুল, লাবলু হাওলাদার, মো. তানভির হোসেন, মো. রিফাত, শুভ মণ্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, মো. মিলন শেখ, মো. আল-আমিন, জতি খাতুন, ফজিলা বেগম, রেকসোনা বেগম, তায়েবা, হুসনারা বেগম, রুমা আক্তার, জুনায়েদ ও রবিউল ইসলাম। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)