মেহেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2022-06-07 ইং
মেহেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্বল্পোন্নত দেশ হতে উন্নত দেশ গঠনের যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার। স্বাগত বক্তব্য দেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু। মাসব্যাপী এ প্রশিক্ষণে ওয়েব ডিজাইন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং ও সোলার প্যানেল স্থাপন, ওয়েল্ডিং ইয়ুথ কিচেন (রান্না বিষয়ক) প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)