মুজিবনগরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-06-07 ইং
মুজিবনগরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদের মাঠে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিগণ। প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও শিরিনা খাতুনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা সহঅত্র উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণ। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)