জীবননগরে জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-07 ইং
জীবননগরে জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে তৃতীয় দিনের মতো জনশুমারি ও গৃহগণনার জন্য পৌরসভার সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার তৃতীয় দিনে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেন জীবননগরের আইটি সুপারভাইজার মো. কামরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর জোনাল কর্মকর্তা মো. ইখওয়ান উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম। জানা গেছে, গত শনিবার জনশুমারি ও গৃহগণনার জন্য চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। আজ মঙ্গলবার শেষ হবে এই কর্মশালা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)