ঝিনাইদহে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপলোড তারিখঃ 2022-06-07 ইং
ঝিনাইদহে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটল বাংলাদেশসহ প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ঝিনাইদহে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাস, সিভিল সার্জন ডা. শুভ্রা রাণী দেবনাথ, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালায় জেলার ৬ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। কর্মশালায় প্রধানমন্ত্রীর এই ১০টি উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচালে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়। পাশাপাশি সেখান থেকে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে উদ্যোগগুলো আরও উন্নয়নে প্রদক্ষেপ গ্রহণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)