দামুড়হুদায় গাঁজা সেবন করার অপরাধে একজনের বিনাশ্রম কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-06-07 ইং
দামুড়হুদায় গাঁজা সেবন করার অপরাধে একজনের বিনাশ্রম কারাদণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় গাঁজা সেবন করার অপরাধে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে   দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। সাজাপ্রাপ্ত হলেন- ছাতিয়ানতলা গ্রামের আক্কেল আলীর ছেলে আলমগীর (৫০)। জানা যায়, দামুড়হুদা উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আক্কেল আলীর ছেলে আলমগীর হোসেন গাঁজা সেবন করার সময় হতেনাতে ধরা পড়ে পুলিশের হাতে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলমগীরকে দোষী সাব্যস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(৫) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চারুলিয়া ক্যাম্পের এসআই ফরিদুর ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)