আলমডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-07 ইং
আলমডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা শিক্ষা অফিসের উদ্যোগে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ের ফুটবল মাঠে সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেল চারটার দিকে সরকারি উচ্চবিদ্যালয়ের ফুটবল মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, শিক্ষক সমিতির সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, শামিম সুলতান, জিএস কামাল হোসেন, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, খন্দকার রাকিবুস সালেহীন, মোছা. নিলুফার ইয়াসমিন, আমিনুল ইসলাম, আসলাম সাইদ জোয়ার্দ্দার প্রমুখ। সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামীম সুলতান, রশিদুল ইসলাম ও জি এম কামাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবীর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)