আমঝুপিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপলোড তারিখঃ 2022-06-04 ইং
আমঝুপিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন সাইফ আব্দুল্লাহ (২৫) নামের এক যুবক। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ও দীনদ্বত্ত ব্রিজের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মেহেরপুর শহরের কাশারিপাড়া এলাকার সাদেক মোল্লার ছেলে ও আহত আব্দুল্লাহ সাইফ গাংনী উপজেলার হিন্দি গ্রামের মিজানুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, আব্দুর রহমান তাঁর বন্ধুকে মেহেরপুর নেওয়ার জন্য চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। অপরদিকে সাইফ আব্দুল্লাহ চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে আসছিল। দুটো গাড়ি দ্রুতগতিতে আশায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তাঁদের তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুর রহমানকে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপর দিকে, সাইফ আব্দুল্লাহর অবস্থা অবনতি হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা দারা খান পিপিএম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারেরকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)