মেহেরপুরে গ্রাম পুলিশদের মধ্যে পোশাকসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2022-06-04 ইং
মেহেরপুরে গ্রাম পুলিশদের মধ্যে পোশাকসহ বিভিন্ন সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর জেলার ১৮টি ইউনিয়নের ১৭৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক, জুতা, বেল্ট, টর্চলাইট ও ছাতা বিতরণ করা হয়েছে। গত ১৮ মে থেকে শুরু করে পর্যায়ক্রমে গতকাল শনিবার পর্যন্ত সামগ্রীগুলো বিতরণ সম্পন্ন হয়েছে। জানা গেছে, ঝুমা এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই পোশাক বিতরণ কাজ পায়। মোট ৩৮ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশদের ব্যবহৃত ১০ ধরণের সামগ্রী গ্রাম পুলিশদের উপস্থিতিতে তাদের হাতে তুলে দেওয়া হয়। শেষ ধাপের পোশাক বিতরণকালে উপস্থিত ছিলেন ঝুমা এন্টারপ্রাইজের আব্দুর রাজ্জাক, ম্যানেজার খাইরুল ইসলাম, টেন্ডার কমিটির সভাপতি বজলুর রহমান শান্তি, গ্রাম পুলিশের জেলা কমিটির সদস্য সমির দাসসহ গ্রাম পুলিশের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)