আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2022-06-04 ইং
আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে ইট দিয়ে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন- নান্দবার গ্রামের খালপাড়ার মহিতোষ সাহার ছেলে মিলন সাহা (৪০) ও তাঁর স্ত্রী পপি সাহা (৩৫)। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মরা মুরগী নিয়ে প্রতিবেশী পরিতোষের দুই ছেলে মিণ্টু ও পিণ্টুর সঙ্গে মিলন সাহার বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে মুরগী মারার অভিযোগ দিয়ে মিণ্টু ও পিণ্টু ইট দিয়ে মিলন সাহার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এসময় স্বামীর চিৎকারে স্ত্রী পপি সাহা সেখানে ছুটে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগ নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে মিলন সাহাকে ভর্তি রাখেন ও পপি সাহাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহত মিলন অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যায় প্রতিবেশী পরিতোষের মুরগী মরে তার বাড়ির পাশে পড়ে ছিল। ওরা মুরগী মারার দোষ আমার ওপর চাপিয়ে গালিগালাজ শুরু করে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে পরিতোষের দুই ছেলে মিণ্টু ও পিণ্টু ইট দিয়ে আমাকে ও আমার স্ত্রীকে পিটিয়ে জখম করে।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, মিলনের মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে ও তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)