চুয়াডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের ঐচ্ছিক তহবিল থেকে অর্থ বিতরণ এবং রোগমুক্তি কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2022-06-03 ইং
চুয়াডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের ঐচ্ছিক তহবিল থেকে অর্থ বিতরণ এবং রোগমুক্তি কামনায় দোয়া ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:  চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ঐচ্ছিক তহবিল থেকে মঞ্জুরিকৃত ৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ৮৩ জনের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামিম ভূঁইয়া। এ অর্থ বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক প্রমুখ। পরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)