আগামী ৪ জুন দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষে

আপলোড তারিখঃ 2022-06-03 ইং
আগামী ৪ জুন দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আগামী ৪ জুন দেশব্যাপী আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, সমাজকল্যাণবিষয়ক কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য হাসেম রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, মহিলা নেত্রী পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র সুলতান আরা রত্না, শম্পা, সাথী, দিলরুবা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাহাবুল ইসলাম, ছাত্রলীগ গালিব, ওয়ালিউর রকি, আলিফ নূর, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান নিপুল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আবুল কালাম, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাজা আহমেদ, ইউপি চেয়ারম্যান আলম মণ্ডল, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক ডা. রফিক, জেলা শ্রমিক লীগ সভাপতি মো. আফজালুল হক, সাধারণ সম্পাদক রিপন মণ্ডলসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষে সর্বসম্মতিক্রমে নানা কর্মসূচি পালনের সিন্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয় হতে বিক্ষোভ কর্মসূচি শুরু এবং সকাল ১০টায় শহীদ হাসান চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)