আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-06-03 ইং
আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই শেখ রকিবুল ইসলাম ফোর্স নিয়ে জেহালা অঘর নাথ মোড়ে মৃত আসগার আলীর ছেলে মাদকসেবী ও ব্যবসায়ী পিয়ারুলকে (৪০) আটক করেন। এসময় তাঁর কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টপল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মাদক সেবনের দায়ে পিয়ার আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই শেখ রকিবুল ইসলাম (নি.)সহ সঙ্গীয় ফোর্স হিসেবে পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। আজ তাঁকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)