চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-06-01 ইং
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় জাফরপুর নতুন স্টেডিয়ামে বালিকাদের ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা টাইব্রেকারে ৬-৫ গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে দামুড়হুদা উপজেলা দল টাইব্রেকারে ৬-৫ গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলাকে দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার প্রাক্কালে জেলা প্রশাসক বলেন, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা যেমন শরীর-মনকে সজিব রাখে, তেমনী লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধির সাথে মানসিক বিকাশ ঘটে। এছাড়া খেলাধুলা মাদকের হাত থেকে যুবসমাজকে দূরে রাখে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি জাকির হোসেন, ডিএফএর সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক কৃতী ফুটবলার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, ওবায়দুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহাবুল ইসলাম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দীন বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকুলী ও মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা খুকু। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান এবং ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক ইসলাম রকিব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)