গাংনীতে পুকুর খননকারী ও মাটি ব্যবসায়ীকে জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2022-06-01 ইং
গাংনীতে পুকুর খননকারী ও মাটি ব্যবসায়ীকে জেল-জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা ও ঢেপা গ্রামে অবৈধভাবে পুকুর খননকারী ও মাটি ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালের দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পুকুর খননের মাটি সংগ্রহ করে বিভিন্ন ইটভাটায় নেওয়ার সময় মাটি ফেলে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় ঢেপা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে ওবাইদুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই দিন সকালে অবৈধ উপায়ে মাটি ব্যবসা করার অপরাধে চিৎলা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামীম রেজাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)